29 June, 2025

মানবিক চোর

 

কবিগুরু এখন হয়ত লিখতেন
"মানুষের মত চেহারা যদিও
শয়তান অতি ঘোর
মানুষের দাম করে Thik ঠাক
ওরা মানবিক চোর"
ভাবল শ্রীতোষ ২৯/০৬/২০২৫

27 June, 2025

যার গেছে তার যাক।

 

যার গেছে তার যাক।
আবার ২০,০০,০০০/- নিয়ে হাজির হবে কোন --- !এই ঘটনার প্রেক্ষিত খুঁজুন সুশীল সুজন রা। খুঁজে খুঁজে বার করুন ধর্ষিতার চরিত্রের দোষ। দেখুন ধর্ষিতা খদ্দেরদের সাথে দরাদরি করছিল কিনা।
একটা প্রশ্ন তো তুলতেই পারেন সাড়ে সাতটার সময় ধর্ষিতা কলেজে কি করছিল?
করবেন না?
ইস তাহলে আপনারা দুয়ারে জগন্নাথের প্রসাদ খান নি অথবা সুশীল সুবোধ বিলিয়ন ট্রিলিয়ন বুদ্ধি ধারী ভুদ্ধিGB নন।
কি বললেন? ঠিক শুনতে পেলাম না। আপনারা প্রতিবাদ করবেন কিন্তু সেই প্রতিবাদে রাজনীতি থাকবে না। অবশ্যই, কিছু অরাজনৈতিক মানুষ এবং তাদের অনুপ্রেরণাদায়িনী, গুন্ডা কন্ট্রোল কারিণী নেত্রী একটা সরকার চালাচ্ছে, সেই সসরকারের আমলে, সেই সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ রাজনৈতিক প্রতিবাদ হতে পারে কি?
কোন কিছুতে রাজনীতি নয়, একমাত্র স্কুলে অরাজনৈতিক সরকারের দেওয়া দানে (যে দানের পয়সা আসে সাধারণ মানুষের করের টাকা থেকে অথবা বাজার থেকে ধার নিয়ে) এক জন অরাজনৈতিক (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) নেত্রীর লেখা ১৯ টা বই ছাত্র ছাত্রী পড়বে!!!!!!!!!!!!!! সেটাও রাজনীতি নয় কিন্তু।
অতএব বিষ থুড়ি বিশ্ব বঙ্গে গণ তন্ত্রের জয়োল্লাসে তামান্নাদের শরীর ছিন্ন ভিন্ন হোক, মেডিক্যাল কলেজে অথবা ল কলেজে (এরপর দেখব সাধারণ কলেজেও) অভয়াদের ছিঁড়ে খুঁড়ে খাক দামালের দল, "পুলিস্ কে বোম মারুন" খ্যাত তিহার জেল ফেরত টা (অরাজনৈতিক নেত্রীর অসাধারণ আইন জ্ঞানে অভিযুক্ত নয় কিন্তু) পুলিশের মা - বউকে বিছানায় তুলতে চেয়ে আরামে থাকুক
জেন গণ দিঘার নাথের প্রসাদ খেয়ে আরামে ঘুমাক।
যার গেছে তার যাক / আছে তো কুড়ি লাখ / ২০,০০,০০০/-!!!!

26 June, 2025

নব্য রথযাত্রা -

 কাল ব্যারিকেডে রথের রশি থাকবে

গণতন্ত্রের জয়োল্লাসের রশি

প্রতিটি টানে শুনব তামান্নার

শেষ মুহূর্তের আর্তনাদ

আর

২০,০০, ooo টাকার ঝনঝনানি |


রেশন দোকান থেকে পাওয়া

সরকারী  জগন্নাথের প্রসাদ খেতে খেতে

সুশীল - সুজন সব

মোম্বাত্তি হাতে

পায়ে মাথায়

সারা শরীরে গুঁজে

চটি শয্যায়

স্বপ্ন দেখতে দেখতে বলবে

রিজের সময় ছিল

আমাদের বিপ্লব

এখন আমরা করি

অনুপ্রেরণায় ঘেউ ঘেউ ।


দীঘার আসল জগন্নাথ

কাল গণতান্ত্রিক উল্লাসে পথ হাঁটবে

পথ হাঁটবে তার হাত ধরে

যে সরকারি স্কুলে নিজের বই 

বিক্রি করে |

শ্রীতোষ

23 June, 2025

ক্ষতি পূরণ

 বিশ্ব বঙ্গে চুল্লু খেয়ে মরলে

ক্ষতিপূরণ আছে

ধর্ষিতা হলে ক্ষতিপূরণ আছে

জোচ্চরে পয়সা খেয়ে নিলে

(একটু বেশী বেশী সিগারেট খাওয়ার পর )

ক্ষতিপূরণ আছে |

সাধারণ মানুষের করের পয়সা দিয়ে

আমি ক্ষতিপূরণ দিচ্ছি বলে

ক্ষতিপূরণ আছে |


দিয়ে দিন ক্ষতিপূরণ

ভোটে জেতার আনন্দে

ওই বাচ্চাটার ছিন্ন বিচ্ছিন্ন শরীরের

প্রতিটি অংশের ক্ষতি পূরণ !

চেক টায় প্রতিটি অংকের পাশে যেন লেখা

হয়

সন্তান কোথায় - ঘেউ ঘেউ

লিখতে ভুলবেন না কিন্তু

এই লেখাটা - ওই চেকটা

আপনাকে নোবেল এনে দেবে |

শ্রীতোষ

what is in my mind

 what's in my mind 

যখন ফেসবুক খুলি জিজ্ঞাসা করে META

What's in your mind 

যদি সঠিক উত্তর দিই

If any one give the correct answer 

সে ব্লক হয়ে যায়

he / she BLOCKED

THAT's THE COMMUNITY RULE

সেটাই হল মুখবই এর সম্প্রদায় মানার নিয়ম !

এই পোস্ট ও ব্লক হবে

কারণ এই পোস্ট

প্রশ্ন তুলছে 

সঠিক উত্তর দিলে কেন ?

ঘেউ ঘেউ

 

একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহ
গণতান্ত্রিক আনন্দ উদযাপনের পরিচয়
কি দোষ ছিল বাচ্চাটার?
জানি উত্তর পাব না
বড় বড় বুদ্ধি জীবীরা 
পুঁথি পত্র খুলে JUSTIFY করার জন্য
GB GB বুদ্ধি খরচ করে চলবেন।
অনুপ্রাণিত সরকার মানুষের দেওয়া 
করের পয়সা খরচা করে
কয়েক পয়সা ক্ষতি পূরণ ছুঁড়ে দেবে।

ফেসবুক পন্ডিত রা কেউ কেউ
বাচ্চাটার জাত ও দেখবে
একটা _ _ মরেছে
বেঁচে থাকলে সন্ত্রাসী হত
ভাবার মত লোকের অভাব নেই
আজ এই সোশ্যাল মিডিয়াতে |

শ্রীতোষ জিজ্ঞাসা করছে
মায়ের কোলে বাচ্চা টাকে ফিরিয়ে দিতে পারবে
সব মৃত্যু কে টাকা দিয়ে কেনা এই সরকার?

ধ্যত্‌ তেরিকা 
জানা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে নাকি কেউ
যদি করে - তাহলে উত্তর
সন্তান কোথায় - ঘেউ ঘেউ।
মাইরি বলছি - বেঁচে গেছি
এই সততার প্রতীক - উন্নয়ন আর
আর অচ্ছে দিনের সময়ে
আমার কোন সন্তান নেই |
আছে শুধু তীব্র ঘৃণা
শ্রীতোষ বলছে
মা তোর জীবন ফিরিয়ে দিতে পারব না
তোর হত্যাকারীদের প্রতি 
যারা নিশ্চুপ থাকবে
যারা অন্য ঘটনা দিয়ে
তোর মৃত্যুকে JUSTIFY করবে 
যারা ক্ষতি পূরণ দেবে
তাদের প্রতি রইল
এক না হওয়া বাবার
তীব্র ঘৃণা |
২৩/০৬/২০২৫

19 June, 2025

খিদে

যুদ্ধ চলছে গোটা পৃথিবীতে
খবরের কাগজ
সোশ্যাল মিডিয়া খুললেই
দেখা যায়
যুদ্ধ চলছে
এবং 
মানুষ মরছে ।

আজকের সময়ে এটা খুব স্বাভাবিক খবর।

একটা যুদ্ধের খবর হারিয়ে গেছে
মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ
সেই যুদ্ধ লড়ছে কিছু মানুষ
তাদের খবর আসে না
অস্বাভাবিক খবর তো
বলল
শ্রীতোষ
লেখাটা শেষ হয়ে গেল কারণ
ক্ষিদে পেয়েছিল ।
তবু আরও বলি
ক্ষিদের যুদ্ধের খবর কে কবরে পাঠানোর জন্য
আর ও টাটকা তাজা খবর আছে তো
ধর্মের জন্য যুদ্ধ
যেমন রাস্তায় তুলসী গাছ পোঁতা
কিংবা আগামী ভোটে মতুয়া রা কি করবে ?
মুচমুচে - অনুপ্রাণিত - অচ্ছে - সততার খবর !
শ্রীতোষ ১৯ /০৬/২০২৫