02 May, 2026

বিকল্প নেই বাম হাতের

 

কেউ কেউ আমাকে বিদ্রূপ করে বলেন
"বাম হাত কোন কাজে লাগে জানেন?"
আমি বলি
অবশ্যই জানি
শরীরের এবং সমাজের আবর্জনা পরিষ্কার করতে।
আপনি দক্ষিণ পন্থী হলেও
বাম হাত দিয়েই আবর্জনা পরিষ্কার করবেন।
এখানেই বামপন্থার জয়।
শরীরের এবং সমাজের আবর্জনা পরিষ্কার করতে বাম হাতের কোন বিকল্প নেই।