30 March, 2026
হেরে গেল কি মানুষ?
19 March, 2026
অরাজনৈতিক
কত লোকে অরাজনৈতিক হয়েছিল
তারা কিষেনজীর সাথে ছাতা মাথায় নিয়ে মিটিং করেছিল |
কিষেনজী ও হয়তো চেয়েছিল |
ছত্রধর সমাজ বদলাতে চেয়েছিল
গোঁসাই বাবু কার মাথা যেন কোন খালে দেখতে চেয়েছিল !
অরাজনৈতিক মাথা !
কে যেন অরাজনৈতিক কথকতা কয়েছিল !
মোমবাতি - দেশলাই কাঠি নিয়ে ১ooo কোটি মানুষের
অরাজনৈতিক মিছিল !
আবার এমন একটা মিছিল জাগুক
মহানগরের পথে !
যারা রাজনীতিকে মুখে ঘৃণা করে
রাজনীতি করে |
জাগুক সে মিছিল
যে মিছিলে অংশ নেওয়া
প্রতিটি দো পেয়ে জীবের মুখ
একজন সাধারণ নির্বাচক হিসাবে
আমি চিনে নিতে পারি |
বলছে শ্রীতোষ
কারণ সে নির্বাচক
একজন নির্বাচক দায়িত্ব নিয়ে বলে
যে বলে আমি অরাজনৈতিক
তার থেকে বড় ভদ্রসন্তান
পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায় নি
এবং
জন্মাবেও না
১৯/০৩/২০২৬
13 March, 2026
বিশ্ব বংগ কু কু - কু কু
কু কু - কু কু
বলছে কালীঘাটের কা কু
কা কুর সাহেব পিসি কে দিদি বলে
বলে ধরনা তুলতে
বিশ্ব বংগ ভাতা জীবী
নব আনন্দে
অনুপেওনার গান গায়
(পাবলিক টয়লেট উদ্বোধনেও অনুপ্রেরণা লাগে)
তবু কোন নিন্দুকের মনে থেকে যায়
ইতিহাস
তখন বিশ্ব বংগ সাংবাদিক ঘোষ মশায় আসে
বলে নিন্দুক তো শূন্য
ছুছাইদ করতে যাওয়া আমি পূর্ণ।
08 March, 2026
কে বাঙালী
বাঙালী হতে হলে
১) মা কোথায় - ঘেউ ঘেউ শব্দ বন্ধ কে সম্মান দিতে হবে;
২) মেনে নিতে হবে ইউসুফ পাঠান, রাজীব কুমার, LGBT উকিল, সিনহা শত্রুঘ্ন ইত্যাদি এবং ইত্যাদি রা বাঙালী;
৩) মানতে হবে বাঙালী মানেই সরকারী হাসপাতালে কুত্তার ডায়ালিসিস করানোর নিদান দিতে হয়;
৪) বাঙালী মানেই আইন কলেজে ধর্ষণের আগে ইনহেলার দিয়ে ধর্ষিতাকে সাময়িক সুস্থ করে ধর্ষণ করতে হয়;
৫) বাঙালী মানেই অন্যের বউকে ভাগিয়ে নিয়ে
৬) বাঙালী মানেই - ওরে গৃহবাসী/ চুরির অপরাধে জেল বাসী;
৭) বাঙালী মানেই মুকুল রায় ( মরার সময় কেউ জানে না কোন দলে নাকি কোন্দলে !:)
৮) বাঙালী মানেই খাটের তলায় ৫১ কোটি;
৯) বাঙালী মানেই সরকার সরকারী কর্মচারীর প্রাপ্য না দিতে চেয়ে উকিলের পিছনে কোটি কোটি টাকা খরচা করে;
১০) বাঙালী মানেই ৭৫ এবং ২৫;
১১) বাঙালী মানেই অপছন্দের অফিসারদের কম্পালসারি ওয়েটিং;
১২) বাঙালী মানেই অনুপানিতদের অসাধারণ পুনর্বাসন;
১৩) বাঙালী মানেই কালীঘাটের কাকু;
১৪) বাঙালী মানে পুলিশকে বোম্মারুন;
১৫) বাঙালী মানে পার্থ চাটুজ্জের জামিন পাওয়ার পরেই সুস্থ হওয়া;
১৬) বাঙালী মানেই কুণাল ঘোষ এবং প্রতিকুর;
১৭) বাঙালী মানেই সুশীল, সুবোধ আমরা সবাই চোর লেখা বুদ্ধিজীবি;
১৮) বাঙালী ছত্রধর, বাঙ্গালী সুচিত্রা
মহুয়া ম্যাডাম প্রয়োজন মিটে যাওয়ার পর
১৯ নম্বর বাঙালী হতে পারল না কিষেণ জী