10 September, 2026

চিন্তা

 বিদেশে ন্যুড বিচ আছে। 

হাফ ন্যুড বিচ ও আছে।

ভারতীয় সংস্কৃতির ইতিহাসে আছে পুরীর জগন্নাথ মন্দির, কোনার্ক এর সূর্য মন্দির, আছে খাজুরাহো সহ আরও অনেক শিল্প কৃতি এবং ভাস্কর্য। 


সম্পূর্ণ নগ্নতা শিল্পের দ্যোতক।

এটা নিয়ে কোন দ্বিমত নেই। 


শরদিন্দু তাঁর কুমার সম্ভবের কবি উপন্যাসে কবি কালিদাসের মুখ দিয়ে বলিয়েছিলেনঃ

"আমার দেবতা চির নগ্ন, তাই তিনি চির সুন্দর। আমি যেন সারা জীবন সেই চির সুন্দরের উপাসক থাকতে পারি"  


এত কথা কেন লিখছি? প্রশ্ন তো জাগবেই তাই না?

প্রশ্ন টা জাগুক বর্তমান কিছু ঘটনা দেখে - 

যারা কালকে একটা বিশ্ব বিদ্যালয়ের সামনে নাচানাচি করছিলেন (শুধু মাত্র পুরুষেরা) অর্ধ উলঙ্গ হয়ে তারা ভারতের কোন সংস্কৃতির প্রকাশ ঘটিয়েছেন?

তারা যদি সত্যি কারের ত্যাগী হতেন তাহলে তাদের শরীরে সামান্যতম বস্ত্রও থাকত না

তারা যদি সত্যিকারের ত্যাগী হতেন তাহলে তারা এই সবের মধ্যে আসতেন কি?

যারা বস্ত্র ত্যাগ করেছেন, তারা ত্যাগ করেছেন তাদের পূর্ব জন্ম - কোথায় কি হচ্ছে না হচ্ছে তার সাথে তাদের সংশ্রব কি ভাবে থাকতে পারে?


এবার বুদ্ধিমান মানুষ - সাধারণ জ্ঞান থাকা মানুষ কি সিদ্ধান্ত নেবে?

যাদব পুর বিশ্ব বিদ্যালয় কেন যে কোন জন বহুল স্থানে এই সব গেরুয়া ধারী আধা ন্যাংটা পুরুষ মানুষ গুলো (মহিলারা নয় কিন্তু কারণ তাহলে) যারা ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্য কি? 


 যারা এসেছিল তারা যদি সর্ব ত্যাগী হয় তাহলে তারা দেশ এবং কালেরও উপরে। তাহলে কেন এসেছিল এরা? একজন তথাকথিত সাংবাদিক এই ঘটনাকে সমর্থন করছে। তাহলে কি সে ইতিহাস কে মেনে নিচ্ছে, মেনে নিচ্ছে এই নাগারা আসলে সংসার ত্যাগী নয়, এরা মার্সিনারি বা পয়সার বিনিময়ে যুদ্ধ করা সেনাদল? 


অন্ধ ভক্ত ছাড়া প্রতিটি সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন মান এবং হুঁশ থাকা মানুষ চিন্তা করবেন।

08 September, 2026

রাষ্ট্র বাদ

নাচাও নাচাও এমন করে
বুঝতে ভুলি অধিকার আমার।
নাচাও নাচাও এমন করে
ভুলে যাই প্রতিশ্রুতি তোমার।
কত কথা - কথকতা
কত ভাণ্ডারের রূপ সে কথা
নাচাও নাচাও এমন করে
ভোট পেয়েছ?
তাই তো সবার>
নাচাও নাচাও -

তুমি ই ছিলে সেই সকলের
অনুপ্রাণিত দিদির হয়ে
নাচিয়েছিলে অনেক কে তো
তোয়ালে হাতে বাধ্য হয়ে।
আজকে তুমিই জিরো শূন্য (টলারেন্স)
সাধ মিটে যায় তোমায় দেখে

নাচাও নাচাও এমন করে
আঙুল নাচে না তোমায় দেখে।

চাকরীটা আমি খেয়ে নেব বন্ধু
প্রতিবাদ করলেও আটকাতে পারবে না
প্রতিদিন ওই প্রতিবাদ গুলোর
মুখ বন্ধ করতে আমি পারি
অজস্র আইন হাতে আমার আছে
এই সব লেখা লিখলে
আমায় আটকাতে পারবে না।

ইয়েস
হতেই পারে আইন
সমান সকলের জন্য
আমার হাতে তো আছে সরকার
নাগরিকের সারভেন্ট আমি হলেও
নাগরিকের ১ টা টাকাতে আমার মাইনে হলেও
নাগরিকের প্রতিবাদ - যদিও হয় সত্যি
তাঁকে দেশদ্রোহী বলাতে আমার
রাষ্ট্র বাদী অধিকার।

ইয়েস
নাগরিক তুমি শুনতে কি পারছ
আমাকে সমর্থন না করলেই
তোমাকে আমি হয়তো

শ্রীতোষ ০৮/০৯/২০২৬

03 September, 2026

অরবিন্দ মুক্ত বিশ্ববিদ্যালয় - যাদবপুর

 

নাম তো অনেক কিছুরই বদলায়
যেমন এন সি সি পি আই হয়ে গেছে
নাম
কিছু জনের
উন্নয়নের ধোঁয়া দেখা আরবানার এসে দিদি
এখন দেশপ্রেমিক হয়ে গেছেন
নবনীতা দেব সেন - বাদল সরকারের মত
রাষ্ট্র বিরোধী - দেশ দ্রোহী মানুষ রা যে বিশ্ব বিদ্যালয়ে
পড়েছেন এবং পড়িয়েছেন
সেই বিশ্ব বিদ্যালয়ের নাম
ঋষি অরবিন্দের নামে রাখলে
ব্যক্তিগত ভাবে আমি খুশিই হব
কারণ
আলিপুর বোমার মামলার অপরাধী
অরবিন্দ কে
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সওয়াল করে মুক্ত করেছিলেন
এবং তার পিছনে ছিলেন কানাই আর সত্যেন
যারা সাভারকরের মত
এক ব্রিটিশ দালাল নরেন গোঁসাই কে
গুলি করে জেলের খানায় ফেলেছিলেন।
কানাই আর সত্যেন না থাকলে অরবিন্দ মুক্ত হতেন না
কানাই আর সত্যেন না থাকলে দেশবন্ধু চিত্তরঞ্জনের সওয়াল বৃথা যেত
আলিপুর বোমার মামলার মূল চক্রান্তকারী
অরবিন্দের নামে যাদবপুরের নাম হোক।
আমি সমর্থন করছি
কারণ এটাই হল ইতিহাস না জানা
অ্যামিবা ব্রেন ধারী ভক্ত কুলের
নিজেদের মুখে নিজেদের চরম পদাঘাত।
নামে এবার এসে যাক।
অরবিন্দের নাম নিয়ে যাদবপুর মুক্ত চিন্তার পথিক হোক
অরবিন্দের নাম নিয়ে যাদবপুর ফ্যাসিস্ট চিন্তাধারার বিরুদ্ধে লড়ুক।
ব্রিটিশ দালালদের বুঝিয়ে দিক স্বাধীন চিন্তার ক্ষমতা।
অরবিন্দের সেই সময়ের বিপ্লবী চিন্তা ধারা বর্তমান সময়ের সাথে
সঙ্গতি রেখে
যুগান্তর আনুক,
মুক্ত চিন্তার অনুশীলন জাগুক আরও বেশী করে।
নামে আর কাজেই হোক
অরবিন্দ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচয়।
ফ্যাসিস্ট রা এই ভাবেই না বুঝে সময় কে ডাকে।
শ্রীতোষ ০৩/০৯/২০২৬
নোটঃ যে সব রাষ্ট্র বাদী (তথাকথিত) সুসন্তান রা সবসময় অন্যদের খিস্তি মেরে বলে তাঁদের আব্দুল চাচার খাটে জন্ম এবং নন বায়োলজিক্যাল কে প্রশ্ন করতে ভুলে যায় তার জন্ম কার খাটে, তাঁদের প্রতিঃ আপনারা কি জানেন, অরবিন্দ ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেস এর সাথে যুক্ত ছিলেন? আপনারা কি জানেন অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সাথে? ফলে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের নাম যদি বদলে অরবিন্দ বিশ্ব বিদ্যালয় হয় তাহলে সাভারকরের অনুসারীদের তো লজ্জা পাওয়াই উচিত। এদের এতটাই অ্যামিবা বেরেন যে এরা কি করবে আর কি করবে না এটাই ভুলে যাচ্ছে। 

01 September, 2026

স্লোগান

 

কোথায় কোথায় দেওয়াল লেখা যাবে
কি কি ভাষায় দেওয়াল লেখা যাবে
একটু বলুন মহামান্য উপাচার্য মহোদয়
যাদবপুর বিশ্ব বিদ্যালয়?
আসলে চিরকাল ছাত্ররাই আন্দোলন করেছে
ক্ষুদিরাম থেকে বিনয় - বাদল - দীনেশ
এমনকি
সাম্যময় বন্দ্যোপাধ্যায় সহ সকলেই
তারা কোনদিন কোন নিয়ম মানে নি
কত নাম লেখা আছে ইতিহাসের পাতায়।
সুভাষ চন্দ্র ওটেন কে মেরেছিলেন
তখনও নেতাজী ছাত্র ছিলেন
আজকের সুভাষ চন্দ্র নয় (যার ধার মাপ হয়ে গেছে আর সেটা নিয়ে ভ্যাঁক্টোঁ রা কু যুক্তি ছড়িয়ে এন এল পি পি করে যায়)
মাননীয় উপাচার্য মহোদয়
দেওয়াল গুলো যত পারেন তত বেশী মুছে দিন
যত বেশী মুছবেন
লেখা গুলো তত বেশী জাগবে।
অনেক দিন আগের একটা ঘটনা মনে জাগে
একজন কে মেরে ফেলে দিল
রাষ্ট্র শক্তি
নেতা বলল "বাঁচা গেল"
যে মারল সে বলল
"মানুষ মরে গেল
অমরত্ব শুরু হল আজ"
আপনারা লেখা মুছে চলুন।
প্রতিটি শব্দ স্লোগান হয়ে যাবে।
মানুষের মনে।
লেখা গুলো মুছে দিলেন আজ
লেখা গুলো স্লোগান হয়ে গেল।
শ্রীতোষ ০১/০৯/২০২৬

27 August, 2026

শ্রীতোষ এর প্রশ্ন

 মানুষ হারিয়ে যায় জীবনের পথ চলতে চলতে
অজস্র মানুষ।
যেমন কালকে হারিয়ে গেল।
বন্যা এল
কত মানুষ হারিয়ে গেল।
বাস্তব এটাই।

যে মানুষ গুলো হারিয়ে গেল
তারা কোন দিন প্রশ্ন করবে না
আমরা কেন হারিয়ে গেলাম?
এই মানুষ গুলো কোন দিন প্রশ্ন করবে না,
আমাদের হারিয়ে যাওয়ার জন্য দায়ী কারা?

উন্নয়নের বন্যায় এই ভাবেই হারিয়ে যায়
অজস্র মানুষ।
নেপাল – উত্তরা খণ্ড – কেদারনাথ
উত্তর কাশী – তিস্তা বাজার
আরও অজস্র নাম
অজস্র মানুষ!
সব জায়গায় উন্নয়ন চলছে।

আমাজনের অরণ্য থেকে সুন্দরবন

আগামী তে নিকোবর

উন্নয়ন চলছে।
এবং
আজকের উন্নয়ন আগামীর সুন্দর সমাজ
যেমন
উরাল সাগর!

আগামীর ভালো হোক
গঙ্গা – পদ্মা – যমুনা
শুধু গানেই থাকুক
আর এক
উরাল সাগর হয়ে যাক।

আগামীর প্রতিদিন
রাষ্ট্রের আদালতের আদেশে
১ টা ২০ বছরের গাছ কাটার পরে
১০০০ টা ১ মাসের গাছ
সেই জমি ধরে রাখার ক্ষমতা জাগাক

তার পরে
যখন বন্যা আসবে
তখন আদালতের রায়
মনে রাখতে রাখতে এবং রাখতে
ভেসে যাবে
আজকের মত অজস্র মানুষ
এবং হয়তো বা আদালত ও

১ টা ২০ বছরের গাছ = ১,০০,০০০ টা মাসের গাছ।
সমান কি ?
একই পরিমাণ জমি ধরে রাখার ক্ষমতা রাখে কি?

শ্রীতোষ প্রশ্ন করল
২৭/০৮/২০২৬



05 August, 2026

অরাজনৈতিক ?

 

রাজনীতি যাদের পছন্দ নয়
তারা
নিজের মত প্রকাশ করে নি কোনদিন
অন্যের কথায় বাঁচে আর মরে
ওরা
নিজের পথ চলার নামে
অন্যের অনুগত।
তারা
নিজের মত প্রকাশকেই ঘৃণা করে জীবনের
প্রতিটি পদক্ষেপে।
অরাজনৈতিক হয়ে থাকেন যদি
আপনি / আপনারা ভোট দিয়েছেন কি কোন নির্বাচনে?
নিজের চিন্তায়?
আমি নিশ্চিত পারেন নি।
যদি না দিয়ে থাকেন তাহলেও
নিজের চিন্তার প্রয়োগ ঘটান নি।
যদি কোন দিন নিজের চিন্তায় কোন সিদ্ধান্ত নিয়ে থাকেন বন্ধু
আমি নিশ্চিত
আপনি এক রাজনৈতিক মানুষ!
অরাজনৈতিক বলে নিজের চিন্তাকে নিজেই ধর্ষণ করছেন।
শ্রীতোষ ০৫/০৮/২০২৬

04 August, 2026

তোরা মানুষ হ

 

ভারতবর্ষের প্রতিটি মানুষ যারা কলেজে পড়েছেন তাঁরা নিজেদের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেখাতে পারবেন এমন কি যারা বলেন (এবং বিশ্বাস করেন) ব্যক্তি / দলের বিরোধিতা করা মানেই দেশের বিরোধিতা করা
মিথ্যা বললাম কি?
ভারতবর্ষের প্রতিটি প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা আর টি আই না করলেও জানা যায়
যারা বলেন (এবং বিশ্বাস করেন) ব্যক্তি / দলের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা
তাঁরাও এটাকে অস্বীকার করতে পারেন কি?

অথচ তারাই ভারতবর্ষের বর্তমান প্রধান মন্ত্রীর শিক্ষা গত যোগ্যতা জানতে চাওয়া মানুষদের বলেন
তোদের জন্ম আব্দুল চাচার খাটে
কোন মহিলা প্রশ্ন তুললে
তাঁকে গণ ধর্ষণের নিদান দেন

ব্যক্তি = দেশ এই চিন্তা ধারার বিদ্বান বিদ্ধস্ত জাতে মানুষের মত দেখতে প্রজাতিতে এক কোষী অ্যামিবাদের দেখতে বড় ভালো লাগে

একজন সাধারণ জ্ঞানওয়ালা মানুষ হিসাবে চাইব না,
এদের ঘরে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জন্য ব্যর্থ হওয়া কোন সন্তান আসুক যে এদের দিকে মধ্যমা নয় একটাও আঙুল তুলুক;
চাইব না এদের কারো মনে এখনই প্রশ্ন জাগুক
কোন সে তথ্য ভারতের নাগরিকত্বের আসল প্রমাণ
আমি চাইব না এদের পরিবারে কেউ বুঝুক পিঙ্ক স্লিপ পেলে কেমন লাগে
আমি চাইব না এদের পরিবারের কারো রেশন বন্ধ হোক
আমি চাইব না এরা কোন কুলদীপ আর ব্রিজ ভূষণকে মালা পরাতে দেখে নিজের ঘরের দরজা বন্ধ করে দিক;
আমি চাইব
আসুক সেই এক দিন
যেদিন ওদের
চিত্ত হোক আঁধার শূন্য
উচ্চ হোক শির
জ্ঞান হোক মুক্ত
যেথা শিক্ষার অনল
পুড়িয়ে দিল
কুশিক্ষার জঞ্জাল

ওরা গেয়ে উঠুক
এসো মুক্ত কর, মুক্ত কর অন্ধ কারার এই দ্বার
ওদের যক্ষ পুরীর কারাগার ভাঙ্গুক
ওরা এক কোষী অ্যামিবা ব্রেন ধারী ভ্যাঁক্টোঁ না হয়ে

মান আর হুঁশ থাকা মানুষ হোক


03 August, 2026

TO THE সুদধ্‌ সাঁতভিক সনাতনী দ্বেষ প্রেমিক হিন্দু ভীর ভ্যাঁক্টোঁস্

 এক অসাধারণ সময়ে পথে চলছে ভারতবর্ষের সাধারণ নাগরিক
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত বর্ষ স্বাধীনতা পেয়েছে
ইতিহাসে একথাই লেখা আছে।

এই ইতিহাস সত্যি কি?
কেউ কেউ তো বলে চলছেন
ভারত নাকি ২০১৪ সালে প্রকৃত স্বাধীন হয়েছে
যারা বলে চলেছেন
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাঁদের কোন প্রশ্ন করেন নি।
কেন করেন নি সেটা অজানা
আসলে রাষ্ট্র বাদী মিডিয়ার (ওঁরাই নিজেদের অভিসিঞ্চিত করেন এই উপাধিতে)
হয়তো বা এই প্রশ্ন করাই মানা।

ভারত বর্ষ স্বাধীন হল কবে এই প্রশ্ন না হয় তুলেই রাখি
প্রশ্ন করি এই ভারতে কি প্রশ্ন করাই ফাঁকি?

প্রশ্ন করলেই কি আব্দুল চাচার খাটে জন্ম নিতে হয়?
প্রশ্ন করলেই কি দেশদ্রোহী তকমা পেতে হয়?

কোন ভোটার কোন দিন প্রশ্ন করেছে কি
যদি কেউ নিজেকে নন বায়োলজিক্যাল বলেন
তার পারিবারিক পরিচয় কি হয়?
যিনি বলেছেন তার হয়তো লজ্জা হয় না
একজন সাধারণ ভোটারের লজ্জা হয়।
এটাই বাস্তব।

১৯৪৭ থেকে ২০২৬ - স্বাধীনতা দিবস আসছে।
শুরু হয়েছে জন সুমারি।
এই ভারতে কত জন মানুষ আছে তা গোনা হবে।
গোনা শেষ হবে সময়ের নিয়ম মেনে।
কত জন বাস করে এই দেশে তা হয়তো বা(????) জানা যাবে।

কতজন নাগরিক তা কি জানা যাবে?
কি বলছে জন সুমারির নিয়ম?
কি বলছে সরকার?
কি বলছে দায়রা আদালত?
কি বলছে হাই কোর্ট?
এবং সুপ্রিম কোর্ট বলছে কি?

কোন নথি নাগরিকত্বের প্রমাণ?
জানতে চাইছে এক সাধারণ ভোটার।
আধার কার্ড (যার সাথে লিঙ্ক করানো আছে বায়োমেট্রিক তথ্য)?
মহামান্য আদালত বলছেন - না।।
ওটা পরিচয় পত্র !!
প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) ?
মহামান্য আদালত বলছেন - না।।
ওটা আয়কর দেওয়ার জন্য!!!
ভোটার কার্ড ?
আরে ওটা শুধু ভোট দেওয়ার জন্যই কাজে লাগে
(আমি নই) মহামান্য আদালত বলছেন।
পাসপোর্ট হল বেড়াতে যাওয়ার জন্য!!!

জন্মের প্রমাণ পত্র - জমি বাড়ির দলিল
কোনটাই এই দেশের নাগরিক হওয়ার কোন
প্রমাণ পত্র নয়।

আবার এই আদালত ই
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের নাগরিক কিনা
এই প্রশ্নের উত্তরে বলছেন
তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক।

আইন তো সকলের জন্য সমান
তাই ভারতবর্ষের প্রধান মন্ত্রী জন্মসূত্রে ভারতের নাগরিক
কিন্তু
বাকি সবাই ভারতের নাগরিক কিনা
কোন নথি দিলে তাঁরা ভারতের নাগরিক হিসাবে প্রমাণিত
জন সুমারির আগেও সেই প্রশ্নের উত্তর আমি জানি না।

যারা নন বায়োলজিক্যালের জন্ম নিয়ে প্রশ্ন করতে লজ্জা পান
বিরোধীদের আব্দুল চাচার খাটে জন্ম বলে উল্লসিত হন
তারা হয়তো এই প্রশ্নের উত্তর জানেন।

জন সুমারির ফর্ম টা যখন ভরবেন তখন একটু ভাববেন
কোন নথি দিলে আপনি ভারতের আসল নাগরিক হিসাবে
জায়গা পাবেন?
ভোটার কার্ড নয় / নয় প্যান / নয় সব কিছুর সাথে লিঙ্ক করা আধার / নয় পাসপোর্ট / নয় রেশন কার্ড।

TO THE সুদধ্‌ সাঁতভিক সনাতনী দ্বেষ প্রেমিক হিন্দু ভীর ভ্যাঁক্টোঁস্‌

27 July, 2026

গণতন্ত্রের নিরপেক্ষ রক্ষক চতুর্থ স্তম্ভের প্রতি শ্রদ্ধায়

 আজকে সারাদিনে কি জানতে পারলাম?

জানলাম যন্তর মন্তর এর প্রতিবাদে প্যালেট গান চলেছিল।

জানলাম বিহারের আন্দোলনে একে ৪৭ গর্জেছিল

জানলাম সুপ্রিম কোর্ট বলছে 

"বিক্ষোভ চলছে বলেই লাঠি চার্জ মানা যায় না" 


কতজন নিরপেক্ষ মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক এই খবর গুলো নিয়েঃ

১) কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন যে কার আদেশে প্যালেট গান চলেছিল? একটা প্যানেল বসিয়েছেন? জনগণের মতামত চেয়েছেন? মেনে নিলাম আপনারা হাউসের দাস। তবু সামাজিক মাধ্যমে লিখতে তো হাতে হ্যান্ড কাফ লাগানো নেই? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা, আপনাদের নিরপেক্ষতার প্রথম অদম্য প্রমাণ। আপনাদের নিরপেক্ষতা কে দেশপ্রেমিক প্রথম প্রণাম;

২) বিহারে একে ৪৭ গর্জেছিল। সেদিন কিন্তু শুক্রবার ছিল না, প্রাক্তন অনুপ্রাণিতের বর্তমান ভাষ্যের মত। কাদের বিরুদ্ধে গর্জেছিল? তারা কি বিহার কে পাকিস্থানের অঙ্গীভূত করতে চেয়েছিল? সেই পুলিশ অফিসার সাসপেন্ডেড এটা বাস্তব ঘটনা। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া আপনারা সেই ঘটনাকে দেখিয়েছিলেন? নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসাবে আপনাদের কাজ কি ছিল? নিজেদের দায়িত্ব পালন করেছেন? আপনাদের হাউস না হয় আপনাদের কলম বেঁধে রেখেছিল, মানতেই পারি। সোশ্যাল মিডিয়ায় বোধহয় নিস্ক্রিয় সবাই। তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ধারক এবং বাহক হিসাবে আপনাদের মত সংবাদ কর্মীদের আমার দেশপ্রেমিক দ্বিতীয় প্রণাম;

৩) সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনাদের কি মত নিরপেক্ষ সংবাদ মাধ্যম কর্মী রা? আপনারা যারা এই বিক্ষোভ কারী দের উদ্দেশ্য করে বলেছেনঃ টুকরে টুকরে গ্যাং

প্রমাণ ছাড়াই বলেছেন বিদেশী ফান্ডিং আছে (অথচ কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করার সাহস দেখাতে পারেন নি এত কড়া আইন সত্ত্বেও বিদেশী ফান্ডিং ঢুকছে কি করে?)

আপনারা একবারও প্রশ্ন করার সাহস দেখাতে পারেন নি সেই নেতাকে

যে নেতা বলে পরীক্ষায় ব্যর্থ হওয়ার আত্মহত্যা আর প্রশ্ন ফাঁসের আত্মহত্যা একই কি করে তাহলে কি রোগে মৃত্যু আর ভুল চিকিৎসায় মৃত্যু এক? এই সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে আপনারা ভয় পেয়েছেন, যুক্তি দিয়ে চলেন, আমরা চাকরী করি। আপনারা এই প্রশ্ন সামাজিক মাধ্যমে করেছেন কি? নাকি তখনও আপনাদের হাতে চাকরীর হাতকড়া বাঁধা? এই প্রশ্ন করতে পারেন নি বলেই আপনাদের প্রতি আমার দেশপ্রেমিক তৃতীয় প্রণাম। 

এই তিনটে প্রণামে আমার মাঝের আঙুল উঁচিয়ে রাখাই উচিত ছিল কিন্তু আমি কথায় কথায় "শালা" বলতে পারলেও "জেন জি" নই।


ভালো থাকবেন রাষ্ট্র কে প্রশ্ন করতে না জানা নিরপেক্ষ রাষ্ট্র বাদী সাংবাদিক রা - বিবেকানন্দ মুখোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, আর কে লক্ষণ আর কুট্টির মত সাংবাদিকরা যাদের দেখলে লজ্জায় - ঘৃণায় নিজেদের সব লেখা, সব কার্টুন ছিঁড়ে ফেলতেন।

বিঃ দ্রঃ শেষ প্রশ্ন টা করতে ভুলেই গেছিলাম: মাননীয় নিরপেক্ষ সাংবাদিক কুল

আজকে সংসদে মাননীয় প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে (যিনি দুর্নীতির দায়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন) তাকে শাসক দল বিলকিস বানোর ধর্ষকদের মতই বরণ করে নিয়েছে | দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স মেনে চলা সরকার কে একটাও প্রশ্ন করার সাহস দেখাতে পেরেছেন?

আর কত প্রণাম জানাব?

একটাই তো হৃদয় আর কতবার হরণ করবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরপেক্ষ রক্ষা কারী রা?

26 July, 2026

প্রশ্ন সাংবাদিক তোমাকে

 আজকের সাংবাদিক রা কেউ ফ্রিথ কে চেনেন

উনিও একজন সাংবাদিক ছিলেন।

আজকের সাংবাদিক রা কেউ কপিল দেব কে চেনেন।


কপিল দেব ১৯৮৩ বিশ্ব কাপের সময়ে 

ফ্রিথ জাতীয় সাংবাদিক দের লেখা খবর দিয়ে নিজের জুতো মুছতেন।


এটা 83 সিনেমাতে দেখানো হয়েছিল।


দুঃখিত (তথাকথিত) সাংবাদিক বন্ধুরা 

আজকের ZEN G  ছেলে মেয়েরা 

আপনাদের দিকে মধ্যম আঙুল দেখায় 

যেহেতু এখন আপনাদের খবর 

অ্যানড্রয়েড মাধ্যমে ওরা পায়।


ওরা যদি ১৯৮৩ র সময়ে ফিরে যেত

ওরা আপনাদের এই খবর দিয়ে পায়ের জুতো মুছত।

কপিল দেবে র মত।


আপনাদের এই টুকু ও যোগ্যতা নেই

আপনারা ফ্রিথ এর মত নিজের লেখা 

নিজে চিবিয়ে খেতে পারেন>


কারণ যাদের আপনারা দেশদ্রোহী বলেছিলেন 

তাঁদের সামনে নত দেশপ্রেমিক সরকার।


তাহলে 


আপনারা যারা আজ কে মিছিল - টিছিল জাতীয় কিছু করলেন

তাঁরা নিজেদের কি মনে করেন

বিবেকানন্দ মুখোপাধ্যায় - গৌর কিশোর ঘোষ  তো অনেক দূরের কথা

একজন ইন্টার্ন সাংবাদিক হিসাবেও

সাধারণ মানুষের বিশ্বাস যোগ্যতা  অর্জন করতে পেরেছেন ?


বিশেষ ভাবে দ্রষ্টব্যঃ  আপনারা নিজেদের মনের মধ্যে থেকে নিজেদের সাংবাদিক বলে ভাবেন?

অধিকার

 

সাংবাদিক যদি নিজের কাজে প্রমাণ করে
ব্যক্তি / দল = রাষ্ট্র
তাহলে তাকে বর্জন করা
ভারতীয় সংবিধান মেনে চলা
প্রতিটি মান এবং হুঁশ থাকা
মানুষের এক
সাংবিধানিক অধিকার।
শ্রীতোষ ২৬/০৭/২০২৬

22 July, 2026

ক্ষমা করি

 

ওঁরা
যারা মনে করেন রাষ্ট্র মানে একটা মানুষ
আমি তাদের ক্ষমা করি।
ওঁরা
যারা মনে করেন
রাষ্ট্র মানে একটা রাজনৈতিক দল
আমি তাঁদের ও ক্ষমা করি।
ভারতের মহাকাব্য পড়া জ্ঞানে
ইতিহাস চেতনায়
এক সাধারণ মানুষ হিসাবে
তাঁদের ক্ষমা করি।
যুক্তি হীন, চেতনা হীন - বুদ্ধিহীন মানুষের চেহারা ধারী
এক কোষী অ্যামিবা যারা
তাঁদের ক্ষমা করা ছাড়া আর
কিছু করা যায় কি?
ওই একটা কোষে
ঢুকিয়ে দাওয়া হচ্ছে অজস্র তথ্য
বিচার করার শক্তি নেই
গিলে আর উগরে দেওয়া ছাড়া।
তাই এরা অন্ধ ঘৃণা আর অন্ধ ভক্তি ছাড়া
কিছুই ছড়াতে পারে না।
উদাহরণঃ
এরা হকার উচ্ছেদে বিদেশের কথা কয়
আবার
লেনিন কি করেছে এ দেশের জন্য
তাই নিয়ে পোস্ট করে যায়।
কখনও ববি দেশদ্রোহী এঁদের কাছে
ভালু হাকিম সম্পর্কে
সেলোটেপ সহ ২০০ গজ ব্যান্ডেজ
মুখে বাঁধা আছে।
শ্রীতোষ ২২/০৭/২০২৬

21 July, 2026

ক্যামন তুমি

 মাঝে মাঝে প্যারোডি লিখতে ইচ্ছে করে। সেই রকমই এক প্যারডিঃ

 

দলে ছিলে - দলে ছিলে কেমন করে?

 বুঝতে নারি কেমন তুমি 

উড বার্নে ভর্তি ছিলে 

কার দয়াতে 

বল না তুমি? 

আহা ! 

দলে ছিলে, ছিলে দলে 

কোন কথাটা তোমার খাঁটি 

কখন তুমি আসল (মা আর) মাটি 

কখন মেকি বোঝাও বোঝাও

 মদির সুরে

 বুঝতে (যে চাই) কেমন তুমি ? 

দলে ছিলে না কোন্দলে ছিলে 

বুঝতে নারি  - ক্যামন তুমি ? 

 কত রঙ্গে কথা বাজাও 

সাধ কি তাঁহার তাতে মেটাও

 লাভ্লি তুমি -  হৃদয় জুড়ে 

সাজাও, সাজাও কথা তোমার 

মদন রাগে সুর বাহার ।

 তোমার সুরে -  তোমার গানে 

আসল কথা বাইরে ওড়ে,

কোন কথা টা তোমার খাঁটি 

তুমি কি ভালু কিংবা  তুমি কালী ঘাটি? 

 বোঝাও বোঝাও বেশী করে 

বুঝতে নারি ক্যামন তুমি?

শ্রীতোষ

মুল রচনাঃ অনির্বাণ ভট্টাচার্য (সিনেমা বল্লভ পুরের রূপকথা)

ভারতের জম্বি দের উদ্দেশ্য করে

 

জম্বি রা জম্বিদেরই জন্য
লিখে চলে অগণ্য
জম্বিদেরই দেখে
ঘৃণা করে চলে যাই ই>
অগণ্য এ পথ প্রান্তে
জম্বিদের ঘৃণা কে দেখতে
মানুষের ই পথ হারাই।
ওরা তো ওদেরই মত
মানব চেহারা ধরে
নিজের শিক্ষা মত
মানুষকে ওরা মারে।
ওরা আসলেঃ
মনুষ্য নহে
মানব চেহারা ধারী
খিস্তি আর (কু) যুক্তি দিয়ে কথা কয়
(নন বায়োলজিক্যালের)
পরম ভঁক্টোঁ
শুদধ্‌ সনাতনী
বিরিঞ্চি বাবা
তাদের প্রণাম করি।
শ্রীতোষ ২১/০৭/২০২৬
(সত্যিই বলছি আমি যদি ওঁদের মতই হতাম, তাহলে ওরা যেমন ওদের বিরুদ্ধাচারী দের উদ্দেশ্যে বলে "তোদের আব্দুল চাচার খাটে জন্ম"
বলতাম "আপনাদের জন্ম এবং শিক্ষা 'নন বায়োলজিক্যাল' এর মত, যার কোন বাস্তব হিসাব নেই।)
আমি মান আর হুঁশ থাকা এক মানুষ
আমার চেতনা - আমার শিক্ষা আমাকে এই শব্দ গুলো উচ্চারণ করতে বাধা দেয়।

20 July, 2026

রক্ত ঝরে

 আমি একটা প্রতিবাদী মানুষ দেখি
যে রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে বলে
মারো – মারো আমায় মারো,
অজস্র মারে যদি আমায় হারাতে পারো।

ও প্রতিটি প্রতিবাদী মানুষের সন্তান
যার আছে মান আর আছে হুঁশ।
সদ্য ভঁক্টোঁ আর অন্ধ ভঁক্টোঁ দের চোখ
দেখতেই পাচ্ছি কেমন অন্ধকারায় বদ্ধ।
সদ্য ভঁক্টোঁ ভুলে গেছে কবিগুরুর কথা,
অন্ধ ভঁক্টোঁ রবীন্দ্র নাথের কবিতা পঢ়ে।

আজকে দেখলাম
দাঁড়াল যৌবন -
প্রতিবাদী কণ্ঠে
সামান্য ওই মানহারা সমাজের দ্বারে।
জন গণ মন অধিনায়ক হয়ে
বুক চিতিয়ে দাঁড়িয়ে উঠে
কম্বু কণ্ঠে বলে উঠলঃ

"আমি মারের সাগর পাড়ি দেব রে,
আমার ঘর ভাঙ্গা এক নায়ে,"
ওর রক্তের প্রতিটি ফোঁটা গান গায়ঃ
"আমি বিদ্রোহী সূত বিশ্ব বিধাত্রীর।"

ক্ষুদিরাম ও -
ও প্রফুল্ল চাকী
ও নাম না জানা সেই শহীদ
যে নেত্র সেনের মাথা উড়িয়ে দিয়েছিল
কাটারির এক কোপে।

ও সেই যুবক যে বন্দেমাতরম আওয়াজ তুলে
১০ টা চাবুক খেয়েছিল ব্রিটিশ পুলিশের।

সেদিন সুশীল সেন মার খেয়েছিল
সরকারী পুলিশের হাতে
বন্দেমাতরম বলার জন্য।

আজকের সুশীল সেন মার খেল
কেন নিটের প্রশ্ন ফাঁস হয়ে গেল
তার জন্য।

সেদিনের সুশীল সেন কে পুলিশ চাবুক মারছিল
সুশীল বলছিল
বন্দে মাতরম
তখন সমাজ বলছিল কুলাঙ্গার যত সব।

আজকের সুশীল সমাজ বলছে
দেখা কেমন লাগে!
সেদিন যারা ব্রিটিশ ভক্ত ছিল
আজকে তারা
শুদধ্‌ সনাতনী সাতভিক এবং
এবং দেশপ্রেমিক ।
দেশপ্রেমে ভুল নেই সেদিনে ও ওদিনে।

আমি কিন্তু
অতীতের শিক্ষা নিয়ে আজও
কবিগুরু আর নজরুলের সাথে আছি।
আজকের ছেলেটার মারে আমার বিবেকের রক্ত ঝরে।
শ্রীতোষ ২০/০৭/২০২৬


16 July, 2026

অন্ধকার তোমাকে

 "ভালো আছো - ভালো থেকো
সুন্দর করে কাব্য লেখো
ছুঁয়ে যাক তোমার পরম পাওয়া
মৌলবাদের ভিতরে।
তসলিম করব তোমায় আমি
সুইডেনের নাগরিক রে।
চিন্তার অন্তরে অন্তরে তুমি ঘৃণ্য
অন্ধ কারার অন্তরে।

চেতনার কালো আন্ধারে।

পুষে রেখেছিল ওরা তোমায়
সময়ের প্রয়োজনে,
ব্যবহার করবে বলেই
অন্ধ রাতের ভিতরে


তোমার আগমনে অন্ধকার আরও কালো হবে
অত্যাচার শক্তি পাবে
তোমার কথায় যুক্তি জাগে
মৌলবাদের ভিতরে

তসলিম করি তোমায় আমি
অর্ধ সত্যের আন্ধারে
এক চোখেতে দেখছ তুমি
গোটা পৃথিবীটারে।

প্রণমি তোমায় বলতে পারলাম না
তোমার লেখা মেনে পেলাম
"লজ্জা"
(কারণ তুমি কোন ও দিন সৈয়দ মুজতবা আলি তো অনেক দূরের কথা গৌরি লঙ্কেশ ও হতে পারবে না)

শ্রীতোষ - ১৬/০৭/২০২৬




15 July, 2026

৩৫ বছর।

 

চাকরীটা আমি পেয়ে গেছি বাবা সত্যি
তাই তো প্রণাম করলাম
রাস্তার মাঝেতে
এবার একদিন বিয়ে করে নিয়ে যাব
সুরিতা কে
যতই করুন চেষ্টা আটকাতে পারবেন না।
যে গানের কথা গুলো কে নিজের মত সাজিয়ে এ পোষ্ট করা
১৯৯১ সালের ১৬ / ১৭ জুলাই সেই গানটা জানতাম ই না।
১৯৯০ সালের ২৭ শে অক্টোবর জানতাম না
আমার জীবনে
১৫ই জুলাই ১৯৯১ আসবে।
তবুও বিশ্বাস ছিল, ছিল জেদ।
আজ চাকরী জীবনের ৩৫ বছর পূর্ণ।
কাল থেকে আর এক নতুন দিনের শুরু।
৩৫ বছর আগের মতই
কালকে এক নতুন দিন।
আবার দেব আর এক জয়েনিং রিপোর্ট।
একই বিভাগে
নতুন কর্ম পথে ধরব নতুন গান।
চরৈবতি>
শুধু ভালো লাগছে এখানেই
৩৫ বছরের চাকরী জীবনে
বদলি হয়েছে বার বার।
এই প্রথম ফিরে আসতে চলেছে যেন সেইদিন টা আবার,
এই প্রথম যেন ফিরে এল সেই দিনটা আবার।
নতুন কর্ম পথে নতুন গান ধরে শুরু হল
আগামীর পথ চলা।
শ্রীতোষ ১৫/০৭/২০২৬

13 July, 2026

প্রতিবাদ

গুণ্ডা দমন আইনে গ্রেপ্তার না হতে পারে
যারা ভালো তৃণ মূল তারাই
যারা গ্রেপ্তার হতে পারে
যারা প্রতিবাদী তারাই।

যারা রাত জাগে প্রতিবাদে 
যাদের নেই ঘুম 
অত্যাচারিতের সাথে রাত জাগে
৩৬৫ দিন বিচার ছাড়াই 
হবে গ্রেপ্তার ওরা। 
হেবিয়াস করপাস শব্দ গুলো
অহল্যার মতই পাথর হয়ে যাবে
৮,৭৬০ ঘণ্টা (৩৬৫ X ২৪)
৫,২৫,৬০০ মিনিট (৩৬৫ X ২৪ X ৬০)
এবং
৩,১৫,৩৬,০০০ সেকেন্ড (৩৬৫ X ২৪ X ৬০ X ৬০)
সময়ের জন্য।

আমি একজন দেশপ্রেমিক হিসাবে চাইতে পারতাম
যারা প্রতিবাদ করতে ভুলে গেছেন 
তাদের ঘরে একবার এই
৩,১৫,৩৬,০০০ সেকেন্ড আসুক>

আমি চাইছি না। 
আপনারা দেশপ্রেমিক
আপনাদের কারো ঘরে 
৩,১৫,৩৬,০০০ সেকেন্ড আসুক 
কোন ভাবে।
আমি চাইছি না। 

গুন্ডা দমন আইন স্বাগত।

তবে সকালের লাল সূর্য কে 
গুন্ডা দমন আইনে আটকানো যাবে না
যাবে না রক্তের লাল রং কে।
গুন্ডা দমন আইন মানুষের হৃদপিণ্ড কে
বাম থেকে ডাইনে পাঠাতে পারবে না। 

আজকের রক্ত লাল সূর্য কে দেখেছি
অস্ত যাওয়ার আগে
কালকে দেখব সকালের লাল সূর্য কে
প্রভাত সূর্য

অজস্র ৩,১৫,৩৬,০০০ সেকেন্ড পরেও 
রক্তের রং গেরুয়া হবে না
প্রতিবাদী মানুষের শরীর থেকে 
রাষ্ট্রের আঘাতে 
রাস্তায় অথবা জেলের ভিতরে
লাল রক্তই ঝরবে।

শ্রীতোষ ১৩/০৭/২০২৬

10 July, 2026

মাকুরা থাকুক

 মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ যা বলেছেন বলেছে আমিও সেটাই চাই, সব বুদ্ধিজীবী আর মাকুর মাথায় ডিম পড়ুক, যাতে দিলীপ ঘোষের বাড়িতে কোন  ব্রাহ্মণ কে ঢুকতে কেউ আটকাতে না পারে। অজস্র ব্রাহ্মণ ঢুকুক মাননীয় মন্ত্রীর বাড়িতে।


এখনও উত্তর প্রদেশ সহ গোটা ভারতে ব্রাহ্মণের এক অধিকার আছে শূদ্রের প্রতি

মনুবাদী হিন্দু সমাজের অধিকার।


মানতে পারবেন মাননীয় মন্ত্রী মহোদয়?

এই শব্দ গুলো যদি লিখতে পারতাম তাহলে আমি হয়তো আপনারই মত হতাম।

আমি এই শব্দ গুলো লিখতে পারি না, 

ফারাক তো আছে 

ফারাক থাকবে। 


আপনারা গরুর দুধে সোনা খোঁজেন

আমি ইতিহাস পড়ি।

আমার ইতিহাস পড়া চেতনা

গত ১৫ বছরের এই সময়ের বাস্তবকে সমর্থন করে।


মাননীয় মন্ত্রী মহোদয় 

আপনি হাসুন 

আজকে 

আমি থাকলাম আগামীর ইতিহাসের অপেক্ষায়।

যে ইতিহাস লেখা হবে আপনাদের ভবিষ্যতে।


৫০০ বছর পরে কার মন্দির স্থাপিত হবে 

কেউ বলেছিল,

তারও বহু আগে কেউ বলেছিল

থার্ড রাইখ বাঁচবে

১০০০ বছর। 

ইতিহাস উত্তর দিয়েছে তার।


আজ থেকে ১০ বছর পরেও আমি চাইব না

ভারত হিন্দু রাষ্ট্র হোক

কারণ তা হলে বাঙালি ব্রাহ্মণ  

কায়স্থ, বৈশ্য আর শূদ্রের ঘরে

ঢোকার অধিকার পাবে।

অধিকার পাবে এক বিশেষ রাত্রে।


আপনার ঘর আপনারই থাকুক

মাননীয় মন্ত্রী মহোদয়

তাকে ঘিরে থাকুক 

ভারতের সংবিধান 

আর থাকুক মাকু রা

(মাকু না থাকলে যে টানা পোড়েন থাকে না

পোশাক বানানো যায় না

উলঙ্গ হয়ে থাকতে হয়)

বাবা রাম রহিম - আসারাম বাপুদের আটকাতে

আপনার পাশে একটা মাকু থাকা বড় দরকার।

আপনি ভালো থাকুন 


আপনাদের ভালো হোক।