নাম তো অনেক কিছুরই বদলায়
যেমন এন সি সি পি আই হয়ে গেছে
নাম
কিছু জনের
উন্নয়নের ধোঁয়া দেখা আরবানার এসে দিদি
এখন দেশপ্রেমিক হয়ে গেছেন
নবনীতা দেব সেন - বাদল সরকারের মত
রাষ্ট্র বিরোধী - দেশ দ্রোহী মানুষ রা যে বিশ্ব বিদ্যালয়ে
পড়েছেন এবং পড়িয়েছেন
সেই বিশ্ব বিদ্যালয়ের নাম
ঋষি অরবিন্দের নামে রাখলে
ব্যক্তিগত ভাবে আমি খুশিই হব
কারণ
আলিপুর বোমার মামলার অপরাধী
অরবিন্দ কে
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সওয়াল করে মুক্ত করেছিলেন
এবং তার পিছনে ছিলেন কানাই আর সত্যেন
যারা সাভারকরের মত
এক ব্রিটিশ দালাল নরেন গোঁসাই কে
গুলি করে জেলের খানায় ফেলেছিলেন।
কানাই আর সত্যেন না থাকলে অরবিন্দ মুক্ত হতেন না
কানাই আর সত্যেন না থাকলে দেশবন্ধু চিত্তরঞ্জনের সওয়াল বৃথা যেত
আলিপুর বোমার মামলার মূল চক্রান্তকারী
অরবিন্দের নামে যাদবপুরের নাম হোক।
আমি সমর্থন করছি
কারণ এটাই হল ইতিহাস না জানা
অ্যামিবা ব্রেন ধারী ভক্ত কুলের
নিজেদের মুখে নিজেদের চরম পদাঘাত।
নামে এবার এসে যাক।
অরবিন্দের নাম নিয়ে যাদবপুর মুক্ত চিন্তার পথিক হোক
অরবিন্দের নাম নিয়ে যাদবপুর ফ্যাসিস্ট চিন্তাধারার বিরুদ্ধে লড়ুক।
ব্রিটিশ দালালদের বুঝিয়ে দিক স্বাধীন চিন্তার ক্ষমতা।
অরবিন্দের সেই সময়ের বিপ্লবী চিন্তা ধারা বর্তমান সময়ের সাথে
সঙ্গতি রেখে
যুগান্তর আনুক,
মুক্ত চিন্তার অনুশীলন জাগুক আরও বেশী করে।
নামে আর কাজেই হোক
অরবিন্দ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচয়।
ফ্যাসিস্ট রা এই ভাবেই না বুঝে সময় কে ডাকে।
শ্রীতোষ ০৩/০৯/২০২৬
নোটঃ যে সব রাষ্ট্র বাদী (তথাকথিত) সুসন্তান রা সবসময় অন্যদের খিস্তি মেরে বলে তাঁদের আব্দুল চাচার খাটে জন্ম এবং নন বায়োলজিক্যাল কে প্রশ্ন করতে ভুলে যায় তার জন্ম কার খাটে, তাঁদের প্রতিঃ আপনারা কি জানেন, অরবিন্দ ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেস এর সাথে যুক্ত ছিলেন? আপনারা কি জানেন অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সাথে? ফলে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের নাম যদি বদলে অরবিন্দ বিশ্ব বিদ্যালয় হয় তাহলে সাভারকরের অনুসারীদের তো লজ্জা পাওয়াই উচিত। এদের এতটাই অ্যামিবা বেরেন যে এরা কি করবে আর কি করবে না এটাই ভুলে যাচ্ছে।
No comments:
Post a Comment