মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ যা বলেছেন বলেছে আমিও সেটাই চাই, সব বুদ্ধিজীবী আর মাকুর মাথায় ডিম পড়ুক, যাতে দিলীপ ঘোষের বাড়িতে কোন ব্রাহ্মণ কে ঢুকতে কেউ আটকাতে না পারে। অজস্র ব্রাহ্মণ ঢুকুক মাননীয় মন্ত্রীর বাড়িতে।
এখনও উত্তর প্রদেশ সহ গোটা ভারতে ব্রাহ্মণের এক অধিকার আছে শূদ্রের প্রতি
মনুবাদী হিন্দু সমাজের অধিকার।
মানতে পারবেন মাননীয় মন্ত্রী মহোদয়?
এই শব্দ গুলো যদি লিখতে পারতাম তাহলে আমি হয়তো আপনারই মত হতাম।
আমি এই শব্দ গুলো লিখতে পারি না,
ফারাক তো আছে
ফারাক থাকবে।
আপনারা গরুর দুধে সোনা খোঁজেন
আমি ইতিহাস পড়ি।
আমার ইতিহাস পড়া চেতনা
গত ১৫ বছরের এই সময়ের বাস্তবকে সমর্থন করে।
মাননীয় মন্ত্রী মহোদয়
আপনি হাসুন
আজকে
আমি থাকলাম আগামীর ইতিহাসের অপেক্ষায়।
যে ইতিহাস লেখা হবে আপনাদের ভবিষ্যতে।
৫০০ বছর পরে কার মন্দির স্থাপিত হবে
কেউ বলেছিল,
তারও বহু আগে কেউ বলেছিল
থার্ড রাইখ বাঁচবে
১০০০ বছর।
ইতিহাস উত্তর দিয়েছে তার।
আজ থেকে ১০ বছর পরেও আমি চাইব না
ভারত হিন্দু রাষ্ট্র হোক
কারণ তা হলে বাঙালি ব্রাহ্মণ
কায়স্থ, বৈশ্য আর শূদ্রের ঘরে
ঢোকার অধিকার পাবে।
অধিকার পাবে এক বিশেষ রাত্রে।
আপনার ঘর আপনারই থাকুক
মাননীয় মন্ত্রী মহোদয়
তাকে ঘিরে থাকুক
ভারতের সংবিধান
আর থাকুক মাকু রা
(মাকু না থাকলে যে টানা পোড়েন থাকে না
পোশাক বানানো যায় না
উলঙ্গ হয়ে থাকতে হয়)
বাবা রাম রহিম - আসারাম বাপুদের আটকাতে
আপনার পাশে একটা মাকু থাকা বড় দরকার।
আপনি ভালো থাকুন
আপনাদের ভালো হোক।
No comments:
Post a Comment