07 July, 2026

এক সাধারণ মেয়ে

 বারুইপুরের মেয়েটা

নির্ভয়া নয়

তাই তাকে নিয়ে আজও পথ নাটক করে নি কোন নাট্য দল !


বারুইপুরের মেয়েটা অভয়া নয়

তাই আজ পর্যন্ত কোন মিছিল হল না

সু্বোধ মল্লিক স্কোয়ার থেকে

ধর্মতলা পর্যন্ত |


বারুইপুরের মেয়েটা তিলোত্তমা ও নয়

তাই তার জন্য রাত দখল করতে 

ভুলে গেল

সব্বাই |


আমরা সবাই বুঝিয়ে দিলাম

সবাই এক নয় |

অথবা ভয় পেলাম


আজকের পশ্চিম বঙ্গে

আসছে যে গুন্ডা দমন আইন

সেই আইনের ভয় |


মেয়েটা তখনও কিন্তু বেঁচে ছিল

গলায় পা দিয়ে চেপে ধরার পরেও

একটু নিশ্বাস নিচ্ছিল

বেঁচে থাকার শেষ ইচ্ছায় |

যখন ওকে জলে ফেলে দেওয়া হয়েছিল


ও নির্ভয়া নয়

ও অভয়া নয়

ও তিলোত্তমা নয়

ও বারুইপুরের এক সাধারণ মেয়ে |

শ্রীতোষ ০৭/০৭/২০২৬

No comments:

Post a Comment