রাহুল অরুণোদয় আমি একজন সাধারণ মানুষ
আমি জানি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না
আপনি চলে গেছেন না ফেরার দেশে।
তবু আপনাকেই প্রশ্ন করি
আপনি যদি বেঁচে থাকতেন
তাহলে নিজের চোখ দুটো কে এভাবে নষ্ট হতে দিতেন?
অবশ্যই এক ঘণ্টা জলে ডুবে থাকার পর
চোখ ঠিক থাকে না।
কিন্তু অন্য প্রত্যঙ্গ?
নিজের কংকাল তো নতুন ডাক্তারের কাজে লাগে
আপনি তো সহজ কথায় মানুষের কথা বলতেন
আপনি বড় সাধারণ ছিলেন।
আমি একজন সাধারণ মানুষ
যখন শুনলাম যে মানুষটার নাম ছিল
অরুণোদয়
তাঁর শরীর পুড়ে ছাই হয়ে গেল
তখন বড় কষ্ট পেলাম।
এক মেরুদণ্ড সোজা করা মানুষ
আজ হেরে গেল
মৃত্যুর পরে।
বড় দুঃখ পেলাম।
হয়তো বা বামপন্থা হেরে গেল।
আজকেও জীবিত রাম রমণ ভট্টাচার্য
আজও জীবিত জ্যোতি বসু
মরণ সাগর পারে অমর তাঁরা।
আপনার পরিবার বামপন্থী হতে পারলেন কি?
জিজ্ঞাসা করছে শ্রীতোষ
No comments:
Post a Comment