আমি এবার ষষ্ঠী থেকে দশমী অঞ্জলি দেব
উপোষ করে দেব
যে পুজো ৮৫,০০০/- নিয়েছে
সেই পুজো মণ্ডপে দেব।
আমার অঞ্জলির একটাই স্বর
জাস্টিস ফর আর জি কর।
যারা জাস্টিস করাচ্ছিস দেরী
যারা বলছিস প্রতিবাদে নয় উৎসবে আসুন
তাদের প্রতিটি ঘরে ঢুকুক পার্ক স্ট্রিট
কামদুনি - বারাসাত হয়ে আর জি কর
প্রতিটি অঞ্জলি মন্ত্রে মান এবং হুঁশ থাকা
মানুষের মনে এবং কণ্ঠে জাগুক এই স্বর।
আর জি কর কে ছোট্ট ঘটনা বলছে যারা
যারা বলছে অনেক প্রতিবাদ হয়েছে
এবার উৎসবে আসুন
দুর্গা থেকে লক্ষ্মী পুজোর মাঝে
তাদের প্রতিটি ঘরে ঢুকুক আর জি কর - আর জি কর।
কালী পুজোর সময়ে না হয় বাকিরা বলবে
এবার তোরা উৎসব কর - উৎসব কর।
শ্রীতোষ ১০/০৯/২০২৪
No comments:
Post a Comment